chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেএসমং এর উদ্যোগে ৪০০ জন পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং’র নিজস্ব উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় উপজেলার প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনভর ২নং তারাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় এ-চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় ২নং তারাছা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান উনুমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।

চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আট জনের একটি মেডিকেল টিম শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা প্রদান ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।

তারাছা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চক্ষু সেবা নিতে আসা রোগীরা বলেন, আজ বিনামূল্যে ডাক্তারকে চোখ দেখাতে পেরেছি। চোখ পরীক্ষা করে ওষুধ ছাড়াও ডাক্তার ফ্রি চশমাও দিয়েছে। আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হয়েছি এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে। তাছাড়া চোখে ছানী পড়া রোগীদেরকেও সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।

২নং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং  বলেন, আজ আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে দারুণ খুশি হয়েছে। এমন মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজকের কাছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কেএসমং বলেন, একটা মানুষ নিজের চোখ দিয়ে যদি কিছুই দেখতে না পারে, তাহলে তার কোন মূল্য নাই। তাই চট্রগ্রামের চক্ষু চিকিৎসকরা তারাছা ইউনিয়নে ১০০০ জনকে বিনামূল্যে চক্ষু  চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এরকম প্রতি রোগীদের জন্য ৬০ হাজার করে বরাদ্দ করা হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে মোট ৪০০ জন চোখের রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া ৯৭ জন ছানী পড়া রোগী সনাক্ত এবং ১২ জন চোখের মাংস বৃদ্ধি রোগী সনাক্ত করা হয়। ছানী পড়া রোগীদের আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠান আয়োজকেরা।

আয়োজিত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডা: সৌমেন তালুকদার, ডা: শুভ চক্রবর্তী, ডা: মো: জসিম উদ্দিন, তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা, আাদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক উছোমং মারমা, সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চখ/রেজা

এই বিভাগের আরও খবর