chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করেন নাদিম খান হৃদয় নামে এক পুলিশ সদস্য।

নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর বেলাবো এলাকায়। তিনি নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন।

তার লেখা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-” সবার কাছে ক্ষমা চাচ্ছি। শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি, তাও ক্ষমা চাচ্ছি। জীবনের শেষ ইচ্ছে। ”

জানা যায়, হৃদয় বিবাহিত এবং তাঁর চার বছরের একটি সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

তবে কি কারণে ওই পুলিশ সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এর কারণ এখনও জানা যায়নি।

নরসিংদীর বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুব জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে তার বন্ধুর শশুর বাড়ি বাজনাবো এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে সূরতহাল তৈরি করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মুর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সেই আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

মআ/চখ

এই বিভাগের আরও খবর