সড়ক দুর্ঘটনায় শ্বাশুড়ি -পুত্রবধূসহ নিহত ৩, আহত ৭
চট্টগ্রামে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ২জন সহ ৩জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৭ জন।
সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় ঈগল বাস ও দুটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হাশিমপুর এলাকার করিম বক্স এর স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে মোঃ সেলিমের স্ত্রী শামিমা আক্তার, ময়মনসিংহের মোঃ শরিফ।
আহতরা হলেন- জকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, শরীফ, পলাশ, বেবি আক্তার ও মোঃ রহিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসটি দুটি নাম্বার বিহীন সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১০ জন আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিসিজি ট্রাষ্ট মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার এস আই মোঃ মহিউদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পৌছানোর ব্যবস্থা নেয়া হয়েছে, গাড়ি গুলো জব্দ করা হয়েছে, কাউকে আটক করা সম্ভব হয়নি।
তাসু/চখ
