chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ ফরিদুল আলমের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জিরি আনোয়ারা-জামান মেমোরিয়াল হাসপাতালে এ ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামী ৭ নম্বর জিরি ইউনিয়ন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি জিয়া উদ্দিন। উদ্বোধন করেন ডা. মোহাম্মদ ফরিদুল আলম। এ সময় তিনি বলেন, আমরা স্থানীয় এলাকার অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষার জন্য নিরবে কাজ করে যাচ্ছি। আজকের এই হেলথ ক্যাম্পও তারই ধারাবাহিকতা। আগামীতে সহযোগিতা পেলে দেশের অবহেলিত জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

চিকিৎসা ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালারপোল সাংগঠনিক থানার আমীর এস.এম. নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চখ/রেজা

 

এই বিভাগের আরও খবর