বোয়ালখালীতে ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই
বোয়ালখালীতে পৌরসভার পশ্চিম কধুরখীলে ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পৌরসভার কধুরখীল ১নং ওয়ার্ডের পরান বেপারী বাড়ির বসত বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চখ/রেজা
