chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ’র বড় ভাইয়ের মৃত্যুতে সিইউজে শোক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ব্যুরো চিফ সবুর শুভ’র বড় ভাই আবুল কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিইউজের নেতৃবৃন্দ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিইউজের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, ভাই হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি ভাইকে হারিয়েছেন। সাংবাদিক সবুর শুভ’র ভাইয়ের মৃত্যুর ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার শক্তি দেন এ কামনা করেন সিইউজে নেতৃবৃন্দ।

আবুল কাশেম (৭০), দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বাঁশখালী উপজেলায় কালীপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন আবুল কাশেম। শনিবার (১৩ সেপ্টেম্বর) যোহর নামাজের পর বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামের রমিজ উদ্দিন শাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর