chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাইয়ে অভিমানে গলায় ফাঁস দিল যুবক

রাঙামাটির কাপ্তাইয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোঃ শাহীন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শাহীন নামের ওই যুবক বড়ইছড়ি এলাকার বাসিন্দা মোঃ শহীদুল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোঃ শাহীন নামের ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর