টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ৩০ হাজার ইয়াবাসহ জমির উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিম পাড়া থেকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার আসামি টেকনাফের হোয়াইক্যং ইউপির ২ নং ওয়ার্ডের খারাইঙ্গাঘোনা এলাকার মৃত আইয়ুব আলী ও হাসিনা বেগম দম্পতির ছেলে। এসময় আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর।
তিনি জানান- কক্সবাজার- টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিম পাড়া গোলাম আকবর মেম্বারের গ্যারেজের সামনে কক্সবাজারগামী পাকা রাস্তার উপর চেকপোস্টে ডিউটি চলাকালে হোয়াইক্যংয়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পুলিশের চেকপোস্ট দেখে চেকপাস্টের আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকলেটি থেমে থাকে।
উক্ত মোটরসাইকেল দেখে সন্দেহ হলে মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলে মোটরসাইকেলের চালক ও একজন আরোহী মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামি জমির উদ্দিন (২৫) কে আটক করতে সক্ষম হয় পুলিম। ধৃত আসামিকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো কথাবার্তা বলে।
ধৃত ব্যক্তিকে আরো জিজ্ঞাসাবাদে জানায় যে, মোটরসাইকেল যোগে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট নিয়ে পালংখালী এলাকার দিকে যাচ্ছিল পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের বাম পার্শ্বের হুকের মধ্যে জুলানো অবস্থায় নিজ হাতে দেখানো ও বাহির করে দেওয়া ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন বলেও জানান ওসি।
চখ/রেজা
