বিক্ষোভের মুখে পদত্যাগ নেপালের প্রধানমন্ত্রীর
অবশেষে বিক্ষোভ-সংঘাতের জেরে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন। অগ্নিসংযোগ করা হয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনেও।
প্রসঙ্গত এ সপ্তাহে দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমকে দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারা দেশের বিভিন্ন জেলায়। সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ২০ জন, দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এ ঘটনায় সরকার যে দমননীতি অনুসরণ করেছে, তার তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতারা।
বিস্তারিত আসছে…
◑ ফখ|চখ
