chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক কারবারী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২১ হাজার টাকার ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি টিম সীতাকুণ্ড থানাধীন কুমিরা হাইওয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল (মূল্য প্রায় ২১ হাজার ৬ শত টাকা) ও একজন মাদক কারবারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাটিয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদক পাচার রোধে তাৃদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর