পটিয়ায় আনু মিয়ার আর কিছুই রইলোনা
চট্টগ্রামের পটিয়ায় আনু মিয়া নামের এক ব্যাক্তির টিনের বসতবাড়ি সম্পূর্ণ আগুনে পুড়ে ছারকার।
সোমবার রাতে পটিয়া উপজেলায় কচুয়ায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আজিমপুর স্কুলের পাশে এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ছুটে গেলেও এর আগে পুড়ে যায় বসত ঘরটি। আগুনে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
জানা গেছে, উপজেলার কচুয়ায় ইউনিয়নের আজিমপুর গ্রামের আনু মিয়ার বসতঘর গ্যাস সিলিন্ডারের আগুনে ছাই হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে মালামাল বের করতে পারেনি। এলাকাবাসী অনেক চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে কেউ হতাহত হয়নি। পটিয়া ফায়ার সার্ভিস ঘঠনাস্থলে আসার পূর্বেই আনু মিয়ার বাড়ি পুড়ে সব লন্ড-ভন্ড হয়ে গেছে।
কচুয়ায় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ময়ুরী আক্তার বর্ষা জানান, গ্যাসের আগুন তার এলাকার আনু মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ আগুন প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, গ্যাসের আগুন থেকে আগুনের সুত্র হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ছুটে যাওয়ায় আগুন আশপাশের বসতঘরে লাগেনি। আগুন ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতি আরো বেশি হওয়ার আশংকা ছিল। তাদের মতে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
তাসু/চখ
