chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারী থানার নতুন ওসি মঞ্জুর কাদের

চট্টগ্রামের হাটহাজারী থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মঞ্জুর কাদের ভুঁইয়া।

সোমবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাটহাজারী বড় মাদরাসাকে নিয়ে কটুক্তিকে ইস্যু করে সৃষ্ট সংঘাতের পর মাদরাসা কর্তৃপক্ষের দাবীর প্রেক্ষিতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মাহমুদ হোসেনকে বদলি করা হয়েছে।

এসপি সার্কেল বলেন, ‘হাটহাজারী থানার নতুন ওসি হিসেবে এর মধ্যেই মঞ্জুর কাদের ভুঁইয়া দায়িত্ব গ্রহণ করেছেন।‘

আগের ওসি আবু কাউসার মাহমুদকে জেলা ডিবিতে বদলি করা হয়েছে। মঞ্জুর কাদের ভুঁইয়া এর আগে কক্সবাজারের চকোরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর