chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩ দিন পর টেকনাফে অপহৃত ৩ ভিকটিমকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

টেকনাফের বাহারছড়া কৃষি কাজ করতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত তিনজন ভিকটিমকে তিনদিন পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

রবিবার সন্ধ্যায় বাহারছড়া চৌকিদার পাড়া সংলগ্ন বড় খালের পাশে তাঁদের ছেড়ে দেয় পাহাড়ী সন্ত্রাসীরা।

অপহৃত ভিকটিমরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দার আব্দুস সালামের ছেলে সুলতান আহমেদ (৪৫), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ(১৫), আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আলী(৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গিয়ে‌ অপহৃত তিনজন ভিকটিমকে তিনদিন পর টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। টাকার জন্য তাঁদের ব্যাপকভাবে মারধর করা হয়েছে।

সুলতানের স্ত্রী লায়লা বলেন, বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে আমার স্বামীকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। নেওয়া পর মোবাইল ফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিতে না পেরে যোগাযোগ বন্ধ করে দেন অপহরণকারীরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় বাহারছড়া চৌকিদার পাড়া সংলগ্ন বড় খালের পাশে আমার স্বামীসহ তিনজনকে দেখতে পাই স্থানীয়রা। পরে স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে তাদের নিয়ে আসা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে পাহাড়ি এলাকায় কৃষি কাজ করতে গিয়ে তিনজন ব্যক্তি অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার সাথে সাথে পাহাড়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। কয়েকবার পাহাড়ে অভিযান চালানো হলে চাপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা।

তিনি বলেন, মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে কিনা সেটি আমাদের কাছে সঠিক তথ্য নেই। ফেরত আসা অপহৃত ভিকটিমদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং অপরজন বাড়িতে রয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর