chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে জলদস্যুর আস্তানায় মিলল অস্ত্র

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে জলদস্যুদের একটি আস্তানা থেকে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোররাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জ্যোষ্ঠপুরা এলাকায় স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়

নেতৃত্ব দেন অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।

মেজর রাসেল জানান, কর্ণফুলী নদী এলাকায় একটি জলদস্যু চক্র মাদক চালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছিল। পুরো চক্রটিকে আটক করার জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর