মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচে খেলতে নেমে মাঠের সবটুকু আলো কাড়লেন লিওনেল মেসি। নিজেকে উজাড় করে দিয়ে করলেন জোড়া গোল। মেসি ম্যাজিকের সঙ্গে জালের দেখা পেলেন সতীর্থ লাউতারো মার্টিনেজও। তাতেই ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

