chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্ত্র,মামলা,ডাকাত,গ্রেফতার

জোরারগঞ্জে দেশীয় অস্ত্র ও ১৮ মামলার ডাকাতসহ গ্রেফতার-৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অজ্ঞাতনামা আরও ৮/১০ জন ডাকাত অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

মিরসরাই প্রতিনিধি :

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দেটটা দিকে থানার এসআই (নিঃ) হান্নান আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইকবাল হোসেন প্রকাশ হাসান (৩৫), যিনি ১৮টি মামলার আসামি এবং তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শরীফুল ইসলাম সম্রাট প্রকাশ সম্রাট (২৫), যার বিরুদ্ধে ৬টি মামলা ও ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোঃ রিফাত (২৫), ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়— ২টি চাপাতি, ৩টি রামদা, ৩টি ছোরা, ২টি চাইনিজ কুড়াল, একটি সাবল, একটি কাটারসহ মোট ১৪ প্রকার দেশীয় অস্ত্র।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা মহাসড়ক সংলগ্ন নির্জন স্থানে ডাকাতির পরিকল্পনা করছিল।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম  বলেন, “গ্রেফতারকৃতদের মধ্যে ইকবাল ও সম্রাট চিহ্নিত ডাকাত এবং একাধিক মামলার আসামি। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধী রাতে ডাকাতির প্রস্তুতি নেয় এবং মানুষজন আতঙ্কে ভোগে। পুলিশের এ অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

চখ/রেজা

এই বিভাগের আরও খবর