chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকস্থলীতে করে ইয়াবা পাচার, সেনা অভিযানে ধরা ৪

শরীরের পাকস্থলীতে করে মাদক পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী সেনা ক্যাম্প অভিযান চালিয়ে বাঁশখালী এবং পেকুয়ার টৈটং থেকে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, একটি মাদক চক্র উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা কক্সবাজার থেকে বাঁশখালী-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে পাচার কাজে লিপ্ত রয়েছে এমন তথ্য আসে সেনাবাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে বাঁশখালী সেনা ক্যাম্প চক্রের সদস্য মাহফুজুর রহমানকে (২৩) গতকাল বিকাল সাড়ে ৪ টায় গ্রেফতার করা হয়। তিনি চক্রের সহকারী হিসেবে কাজ করছিলেন এবং সিএনজি যোগে চক্রের অন্যান্য সদস্যকে সাহায্য করছিলেন বলে জানায় সেনাবাহিনী। এরপর, লুকআউটম্যান হিসেবে নিয়োজিত মোঃ রাসেল তাজু (১৮) কে রাত সাড়ে ৭ টায় গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে চক্রের দুই নারী সদস্য আফরা বেগম (৩০) ও ফাতেমা বেগমকে (২২) টইটং এলাকা থেকে রাত সাড়ে ১১ টায় পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার করা হয়।

তারা স্ব স্ব পাকস্থলীতে ৬ হাজর পিস ইয়াবা বহন করছিলেন, যা পরবর্তীতে উদ্ধার করা হয়।

এই চক্রটি গত ৩ মাস যাবৎ সক্রিয় এবং তিন মাসে প্রায় ২০ বার কক্সবাজার হতে চট্টগ্রাম মাদক পাচার করেছে বলে জানায় সেনাবাহিনী। এতে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় তারা।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর