chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পরিচালকের হুমকি নায়িকা রাজ রিপাকে

বেশ কয়েক বছর আগে নির্মাতা ইফতেখার চৌধুরী ‘মুক্তি’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এ সিনেমার জন্য নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেন রাজ রিপাকে। ‘মুক্তি’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার।

কিন্তু সেটি আর হয়ে ওঠেনি রিপার। এখনও সিনেমাটি মুক্তির আলো দেখেনি। তবে রাজ রিপার এরমধ্যে বড়পর্দায় অভিষেক ঘটেছে। ‘ময়না’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় নায়িকা হয়ে আসেন তিনি।

এদিকে ‘মুক্তি’ সিনেমা নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন রিপা। পরিচালক তাকে নানা ভাবে হয়রানি করছেন বলেও বেশ কয়েকবার জানান।

সোমবার রাতে আবারও সিনেমাটির পরিচালককে নিয়ে রাজ রিপা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে শোবিজ ছাড়ার কথা জানান তিনি। পোস্টে তিনি লেখেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাবো, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন‍্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ কারো সাথে না বেইমানি করেছি, না কাউকে ঠকিয়েছি, শুধু ঠকেই গেলাম।

’’নির্মাতা ইফতেখার চৌধুরীকে নিয়ে তিনি লেখেন, ‘কারো কাছে এক টাকা দেনা নাই, কিন্তু পাওনাদার হিসাবে পরিচালক ইফতেখার চৌধুরী এর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন আর নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নিবেন।’পরিচালকের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন‍্য কিছুই করলেন না।’

পরিচালকের হুমকি নায়িকা রাজ রিপাকে 1
রাজ রিপা

নির্মাতা নায়িকাকে স্পন্সরের জন্য প্রেসার দিয়েছেন জানিয়ে বলেন, ‘‘৪ টা বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই ‘মুক্তি’। সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি, টাকা ও সময়ের জন‍্য। আমার জায়গায় অন‍্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিচ্ছু ভাবতো না। বারবার ডিপ্রেশনে পড়ে ও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে আর কত অপেক্ষা করবো আর কতো ধৈর্য্য ধরতে হবে আমার। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ শেষ করার জন‍্য সিনেমার স্পন্সরের জন‍্য মেন্টালি প্রেসার নিতে পারছি না। একটা সিনেমার স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, আমার আর্টিস্টের না। তবুও চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’’

পরিচালক হুমকি দেন বলে জানিয়ে পোস্টে অভিনেত্রী বলেন, ‘‘পরিচালককে রেগে কিছু বলতে গেলে বলে সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেল্লে নাকি কিছুই করার থাকবে না। আমার সিনেমায় আমাকে হুমকি।কি করবো? কার কাছে বিচার চাইবো।’’

ফখ|চখ

এই বিভাগের আরও খবর