গাজায় অপুষ্টিতে ১ মাসে ১৮৫ ফিলিস্তিনির মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকায় সবশেষ ২৪ ঘন্টায় ১০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে অপুষ্টিতে ভুগে। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাড়ালো ৬৩ হাজার ৬৩৩ জনে।
এদিকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সৃষ্ট অবরোধের কারণে উপত্যকাটিতে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। শুধু আগস্ট মাসে গাজায় অপুষ্টিতে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপত্যকার পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪৩ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। ৫৫ হাজারেরও বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারীও একই সমস্যায় আক্রান্ত। দুই-তৃতীয়াংশ গর্ভবতী নারী রক্তশূন্যতায় ভুগছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল সেখানে নৃশংস হামলা চালাচ্ছে। অবরুদ্ধ উপত্যকায় অপুষ্টিতে ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩০টি শিশু।
◑ ফখ|চখ
