chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুদানে ভয়াবহ ভূমিধসে একটি গ্রামের সবাই নিহত

সুদানে ভয়াবহ ভূমিধসে দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রামে একজন বাদে সবাই মারা গেছেন। খবর : সিএনএন

সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনী। সেনাবাহিনীর তথ্যমতে, ঐ হগামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাতের পর গত রোববার (৩১ আগস্ট) ভূমিধসের ঘটনা ঘটে। সেখানকার একটি গ্রুপের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এ গ্রুপটি দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।

গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয় গেছে বলে জানিয়েছে তারা।

সুদানের সেনাবাহিনী ও প্যারমিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুস্কর।

দুই বাহিনীর দ্বন্দ্বের কারণে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে সেখানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন তারা।

◑ ফখ|চখ
এই বিভাগের আরও খবর