অর্থ আত্মসাৎ, পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
সূচনা ফাউন্ডেশেনের প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় ফাউন্ডশেনের ট্রাস্টি হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১১ জন, ব্যবসায়ী ডোনার হিসেবে ৮ জন এবং রাজস্ব বিভাগের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।
সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— সুচনা ফাউন্ডেশনের ট্রাস্টি ও চেয়ারপারসন প্রফেসর ডা. মাজহারুল মান্নান, ভাইস চেয়ারম্যান প্রফেসর প্রাণ গোপাল দত্ত, ট্রাস্টি মো. নাজমুল হাসান পাপন, সায়ফুল্লাহ আব্দুল্লা সোলেনখী, ট্রেজারার মো. শামসুজ্জামান, ট্রাস্টি জ্যান বারী রিজভী, এক্সিকিউটিভ কমিটির সদস্য ও সাবেক এমপি প্রফেসর রুহুল হক, শিরিন জামান মুনির, এম এস মেহরাজ জাহান, ডা. হেলাল উদ্দিন আহমেদ, হামিদ রিয়েল এস্টেটের চেয়ারম্যান ইন্তেকাবুল হামিদ, সানোয়ার গ্রুপের সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান, এপেক্সে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এ কে এম রহমাতুল্লাহ, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান রশিদ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বিল ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে চ্যানেল-৯ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান।
ঘুষ ও অবৈধ পারিতোষিকের বিনিময়ে অবৈধভাবে আয়কর সুবিধা দেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য মীর মুস্তাক আলী, চৌধুরী আমির হোসেন, পারভেজ ইকবাল, মো. ফরিদ উদ্দিন, মো. ফিরোজ শাহ আলম, ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেন, ড. মাহবুবুর রহমান, মো. লোকমান চৌধুরী, মো. রেজাউল হাসান, মো. জিয়া উদ্দিন মাহমুদ, আব্দুর রাজ্জাক, এ এফ এম শাহরিয়ার মোল্লা ওরফে আবু ফয়সল মো. শাহরিয়ার মোল্লা, সুলতান মো. ইকবাল, তন্দ্রা সিকদার এবং কালী পদ হালদার।
আসামিরা পরস্পর যোগসাজশে নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠাণ সুচনা ফাউন্ডেশনের অনুকুলে ক্ষমতার অপব্যবহার করে ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে আসামিরা কর ফাঁকিসহ ৪৪৮ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৭২৪ টাকা আত্মসাত করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
চখ/ককন
