chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার বেলা ১২টা থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল আটকে দিয়েছেন তারা।

শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা যৌথবাহিনীর লাঠিপেটায় আহত হন। গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা করেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে।

ঢাকায় হামলার পর শুক্রবার রাতে ষোলশহর এলাকায় বিক্ষোভ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বেলা ১২টার দিকে একই এলাকায় আবারও বিক্ষোভ করছেন তারা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নুরুল হক নুরুর ছবি সম্বলিত ব্যানার নিয়ে বেশকিছু যুবক ষোলশহর মোড়ে অবস্থান নিয়ে আছেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে এবং ট্রাফিক পুলিশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থানে আছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হওয় সেজন্য আমরা সজাগ আছি।”

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর