chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কলাতলী (১২নং ব্রীজ) এলাকায় নোহা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া ৪ জন গুরতুর  আহত হয়েছে।

বৃহস্পতিবার আনুমানিক ২ ঘটিকার সময় এ সড়ক দূর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী কালো নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুইটি ঝিরি ও বিলে ছিটকে পড়ে।

নিহত মনসুর আলম (৪২) বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এর বাসিন্দা। আহত হওয়া ৪ জনের পরিচয় সনাক্ত করা যায়নি।

আহত গাড়ির চালক আরিফ জানান, আমি যখন জাঙ্গালিয়ার পরপর কক্সবাজার জেলা সিটি গেইট অতিক্রম করছিলাম তখন কাভার্ডভ্যানটি খুবই দ্রুত গতিতে সামনের দিকে আসছিলেন। পুরোপুরি রং সাইডে এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায় গাড়িটি এবং কাভার্ডভ্যানটি পশ্চিম পাশে পড়ে যায়। পরে ড্রাইভার কোনদিকে চলে যায় দেখিনি।স্থানীয়রা এসে উদ্ধার করে ৪জন যাত্রীকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং আমি পার্শ্ববর্তী আজিজনগরে ফার্মেসীতে চিকিৎসা নেই।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে দূর্ঘটনার খবর পেলে সাথে সাথে স্পটে আসি। তাদের নাম ঠিকানা এখনও সবগুলো পাওয়া যায়নি। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

চখ/নফম

এই বিভাগের আরও খবর