chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু নিয়ে এক দিনে হাসপাতালে ৪৭০ জন

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৪৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৪ জনে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ৯৪ জন বরিশাল বিভাগের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৭ জন  ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭৪ জন, দক্ষিণ সিটিতে ৭৪,  ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০, খুলনায় ৩৪, ময়মনসিংহে ১১ এবং  রংপুর বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কেউ মারা না যাওয়ায় চলতি বছরে মৃতের সংখ্যা ১১৮ জনে স্থির আছে।

২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ সময় মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর