মিরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তাসু/চখ