মহেশখালীতে বন বিভাগের অভিযানে ডাম্পার গাড়ি জব্দ
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বালুসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি চরাগুলো থেকে অবৈধভাবে বালি সংগ্রহ ও বিক্রি করে আসছিল, যা এলাকায় পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম জানান, অভিযানের সময় শাপলাপুর ষাইটমারা পাহাড়তলী এলাকা থেকে বালুভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
চখ/নফম