পটিয়ায় সি এন জি-কাভার্ড ভ্যান সংঘর্ষ, গুরুতর আহত ৩
চট্টগ্রামের পটিয়া উপজেলা চিটাগং আইডিয়্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সি এন জি ড্রাইভারসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় মনশা চিটাগং আইডিয়্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন আরকান সড়কে এই ঘঠনা ঘঠে।
আহতরা হলেন- ড্রাইভার মোহাম্মদ সাইফুদ্দিন(৩০), যাত্রী মোর্শেদুল আলম বাচ্চু বয়স(৩২), শাহাদাত হোসেন (২৪) তিনজনের বাড়ি ৬ নং কুশুমপুরা ইউনিয়ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীতমুখী একটি সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, সিএনজিতে ড্রাইভারসহ তিনজন যাত্রী ছিল। আহতদেরকে শান্তির হাট মেটারনিটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
তাসু/চখখ
