chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গায় ১ লাখ ৭০ হাজার চোরাই সয়াবিন তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত ১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক কর্ণফুলী থানাধীন ৯ নং ঘাট ডাংগারচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের চোরাইকৃত ১ হাজার লিটার সয়াবিন তেলসহ বোটটি জব্দ করা হয়।

জব্দকৃত বোট ও সয়াবিন তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর