রাঙামাটিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
রাঙামাটির চন্দ্রঘোনা থানার পুলিশের বিশেষ অভিযানে জি আর মামলার আসামী মো. ঈমান আলী (৪৫) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২ টায় রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, সে জি আর ৩৪০/১৯ মোড়লগন্জ থানায় মামলার আসামি বলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজান কামাল জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা ওয়ারেন্ট ছিল। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
তাসু/চখ
