chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে মোহাম্মদ জিহাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার বাকর আলি তালুকদার বাড়ির জাহেদুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত মসজিদের সামনের পুকুরে পড়ে যায় জিহাদ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার দাদী পুকুরে নেমে জিহাদকে উদ্ধার করেন।

জিহাদের চাচা সাইদুর ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে জিহাদ ঘর থেকে বের হয়ে মসজিদের পুকুরে পড়ে যায়। পরে আমার মা পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদ আসর জানাজা শেষে জিহাদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

চখ/নফম

এই বিভাগের আরও খবর