chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে রাতের আঁধারে বসতঘরে হামলার ঘটনায় ৩ আসামী আটক

চট্টগ্রামের ফটিকছড়ির হাসনাবাদে জায়গা দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে বসতবাড়িতে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- দাঁতমারা এলাকার আব্দুল মালেকের ছেলে মুহাম্মদ জসিম, মইন উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন, আজিজুল হকের ছেলে নাজিম উদ্দিন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

এর আগে, গত ৯ আগস্ট (শনিবার) রাত ২ টার দিকে ভূজপুর থানার হাসনাবাদে জায়গা দখলে নিতে রাতের আঁধারে বসতবাড়িতে দলবল নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় টিনের বসতঘর ভেঙে তছনছ ও সীমানা বেষ্টনী ভাঙচুর করে অনত্র ছুড়ে ফেলা হয়েছে। এসময় ঘরে রক্ষিত স্বর্ণলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে প্রতিবেশী মোঃ জসিম, বোরহান উদ্দিন, মোঃ সেলিম, মোঃ আজম প্রকাশ নাজিম, বেলাল, দেলোয়ার হোসেন প্রকাশ দেলা, মোহাম্মদ আজম ও পারভীন আক্তারসহ সুনির্দিষ্ট ১০ জনসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।

আসামীদের আটক করার কথা স্বীকার করে ভূজপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল মুনাফ বলেন, ‘আমরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এ মামলার তিনজনকে আটক করেছি।’

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর