chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পরিসরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। সহকারী শিক্ষক পদে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যমান সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে সংশোধিত খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংশোধিত বিধিমালায় নারী কোটা ও পোষ্য কোটাসহ কয়েকটি কোটা বাতিলের প্রস্তাব রয়েছে। এছাড়া অধিদপ্তর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন এসব পদে যেসব ক্ষেত্রে পদোন্নতির সুযোগ ছিল না, নতুন বিধিমালায় সেই সুযোগ রাখা হবে।

এবারের নিয়োগে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২,৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে আরও ২,৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর