chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় ভাড়াবাসা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)

সোমবার বিকেলে র‌্যাবের একটি দল পূর্ব বাকলিয়ার জাহাঙ্গীর কলোনীর একটি টিনশেড ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ১. ছেনোয়ারা বেগম (৪০) ২. আব্দুল করিম (৩৬)  ৩. দিলদার বেগম (৩৫) ৪. আনোয়ারা বেগম (৬০)

র‌্যাব জানায়,  তল্লাশিতে বসতঘরের বিছানার নিচ থেকে ৩টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে প্যাকেট করা মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সিন্ডিকেটের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে ভাড়াকৃত বাসায় মজুদ রেখে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর