chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে শিবির সভাপতি

প্রোপাগান্ডায় কান না দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে ছাত্রশিবির

ছাত্রশিবির সম্পর্কে ক্রমাগত প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমাদের নানাভাবে ট্যাগিং করা হচ্ছে, কিন্তু আমরা এসবের জবাবে সময় নষ্ট করবো না। দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”

সোমবার (১১ আগস্ট) দুপুরে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন ধরে চলে আসা অপরাজনীতির কবর রচনা করার জন্য বাংলাদেশে জুলাই-আগস্ট আন্দোলন সংঘটিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই ঘুণে ধরা সমাজ পরিবর্তনের জন্য আমাদের আবু সাঈদরা জীবন দিয়েছিলেন। ওবাইদুল কাদেরেরর মত সাইকোপ্যাথ ছিলো এই রাষ্ট্রের পলিসিমেকার। হাসিনার মত রক্ত খেকো ছিলো, আমাদের প্রধানমন্ত্রী। যিনি তার নাগরিকদের উপর সরাসরি গুলি করে মেরে ফেলার হুকুম দেন! আমরা এই রাজনীতির পরিবর্তন চাই।আমরা এমন নেতৃত্ব চাই যারা হবে সৎ, দক্ষ, দেশপ্রেমিক। যাদের কর্মকান্ড নিয়ে কেউ প্রশ্ন তুলে পারবে না।’

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল তাদের বক্তব্যের বেশিরভাগ সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যয় করে। অথচ জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্য ও বিভক্তির রাজনীতি সমাধির জন্য। শহীদ আবু সাঈদ ও মুগ্ধরা জীবন দিয়েছেন দেশকে বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ত করেন শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মাইমুনুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির, জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ছাত্রজীবনে নৈতিকতা, যোগ্য নেতৃত্ব, মেধা ও স্রষ্টার প্রতি আস্থার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হয়ে উঠার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে শাখার বাইতুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক বাহাউদ্দীন, অফিস সম্পাদক শাহেদুল মুরসালিন, প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর