কর্ণফুলীতে পূজা উদযাপন পরিষদের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্ণফুলী উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল দেবের স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত অনুমোদিত কমিটিতে সুমন কান্তি দাশকে আহ্বায়ক, রিপন দাশকে -কে সদস্য সচিব ও আকাশ শীলকে সদস্য করা হয়েছে।

অনুমোদিত কমিটিকে নির্দেশনা হিসাবে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হবে। কমিটির অনুমোদনের মাধ্যমে কর্ণফুলী উপজেলার শাখার সকল সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন জেলা নেতৃবৃন্দ। এই উদ্যোগের ফলে স্হানীয় পর্যায়ে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তাসু/চখ
