সর্দি-কাশি হলে কী করবেন?
চারিদিকে সর্দি-কাশি ঠান্ডায় আক্রান্ত হওয়ার হিড়িক পড়েছে। অসুখের এই ঋতুতে সুস্থ থাকতে দৈনন্দিন জীবনযাত্রায় দরকার কিছু পরিবর্তন এবং কিছু যত্ন।
আর যে বিষয়টি অনেকেই এড়িয়ে যায়, সেটি হলো- পর্যাপ্ত পানি পান।
তবে এই সময় ক্যাফেইন বা আলকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলা উচিত কারণ তা আসলে ডিহাইড্রেশন বাড়িয়ে দিতে পারে।
অনেকেই সর্দি কাশি নিয়ে রীতিমতো ছোটাছুটি করতে থাকেন। এটা এই সময়ের জন্য ক্ষতিকর। পর্যাপ্ত বিশ্রাম শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। বিশ্রাম ছাড়া সর্দি কাশি থেকে দ্রুত আরোগ্য সম্ভব নয়।

এই সময় গরম তরল, যেমন- চিকেন স্যুপ, লেবু চা এবং ফলের জুস শ্বাস নালীকে শুষ্কতা থেকে রক্ষা করে।
সর্দি কাশিতে অনেকেই গোসল করতে চান না। এটা একেবারেই ভুল। প্রতিদিন নিয়ম করে কুসুম গরম পানিতে এ সময় গোসল করা উচিত।
কফ এবং গলা ব্যথা হলে :
• এক গ্লাস গরম পানিতে কয়েক চিমটি লবণ দিয়ে গরগরা করুন। এটি অস্থায়ীভাবে গলার ব্যথা আরাম দেয়।
নাসাল ড্রপ ব্যবহারে নাক পরিষ্কার রাখা ও শুষ্কতা কমানো যায়।
দাওয়াই ও ভিটামিন:
• ভিটামিন সি নিয়মিত খেলে দ্রুত আরোগ্যের সম্ভাবনা বাড়ে।
• জিঙ্ক সাপ্লিমেন্ট প্রথম ২৪ ঘণ্টায় খেলে সর্দির দৈর্ঘ্য ও উপসর্গ কমাতে সাহায্য করতে পারে
• ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া, ঘরের আর্দ্রতা বজায় রাখা, সম্ভব হলে স্ট্রেস ম্যানেজমেন্ট ও সুস্থ খাদ্যাভ্যাস নিয়ে মনোযোগী হওয়া রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে

• মাস্ক ব্যবহার করুন
সর্বোপরি যা করতে হবে-
• প্রতিদিন পর্যাপ্ত পানি এবং গরম তরল পান করা
• শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া
• ভিটামিন C নিয়মিত খাওয়া ও প্রয়োজন অনুযায়ী জিংক
• স্বাস্থ্যকর খাদ্য, পর্যাপ্ত ঘুম, কম স্ট্রেস ও হাইজিন মানা
সূত্র: মায়ো ক্লিনিক।
◑ ফখ|চখ
