chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিক হেলাল সিকদারের পিতার মৃত্যুতে বিপিজেএ শোক

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) অর্থ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট মো. হেলাল সিকদারের পিতা মুফিজুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিপিজেএ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক শোক বার্তায় সিইউজের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক মিয়া আলতাফ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিপিজেএ নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সাংবাদিক হেলাল সিকদারের পিতার মৃত্যুর ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার শক্তি দেন এ কামনা করেন বিপিজেএ নেতৃবৃন্দ।

মুফিজুল হক সিকদার (৮৫), শারীরিক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার (৭ আগস্ট ) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজে (সিএমওএসএইচএমসি) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন মুফিজুল হক সিকদার।

শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর