chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশকে হামলা, বাস চালক আটক

নগরীর চান্দগাঁওয়ে সিগন্যাল অমান্য করায় বাসের গতি রোধ করলে ওমর ফারুক নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে হামলার ঘটনায় ওই চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সিএন্ডবি এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি সার্জেন্ট রজবের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মোহরা এলাকার টিআই নাজিম উদ্দিন।

তিনি জানান, সিগন্যাল অমান্য করায় বাসটির গতি রোধ করলে পুলিশ সদস্যের ওপর চড়াও হন বাস চালক। এ সময় পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে যায়। পরে বাস চালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

যদিও  ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা জানতেন না টিআই নজরুল ইসলাম। পরে সার্জেন্ট থেকে তথ্য নিয়ে প্রতিবেদককে নিশ্চিত করেন তিনি।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর