chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় যাত্রীবাহী বাস খাদে-আহত অনেকেই

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অনেক যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহা আলম(৩৫), রাজীব দে(৩৪), অমিত দে(২৭), মমতাজ(৩১), আলী আহাম্মদ(৬৮), মো মহিউদ্দিন (৪০)।

জানা গেছে, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে  বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রাইভেট প্রতিষ্ঠানের স্টাফরা ছিলেন। বাসটি উল্টে গেলে অনেক যাত্রী আহত হন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর