chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় বিজিসি ট্রাস্টের স্টুডেন্ট বাসের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৮

চন্দনাইশগামী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট বাসের সাথে চট্টগ্রামগামী হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ জন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ পটিয়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনকারী একটা বাস বেপরোয়া ভাবে রাস্তায় মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ২৮ জন আহত হন।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, আমাদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে যারা ভর্তি হয়েছে তাদের আহতের মাত্র গুরুতর নয়। এখনো আমার কাছে বিস্তারিত তথ্য আসেনি, আমরা খোঁজ নিচ্ছি।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সারোয়ার কামাল বলেন, আমাদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে আহত অবস্থায় ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা পটিয়া যাচ্ছি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন,  ৮ জন আহতের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যালে রেফার করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।

চখ/ককন

এই বিভাগের আরও খবর