chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে খালে মিলল অজ্ঞাতনামা মরদেহ

চট্টগ্রাম নগরীর শমসেরপাড়া এলাকায় খাল থেকে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পানিতে পড়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর