chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় কেইপিজেডের শ্রমিকবাহী বাস উল্টে আহত ২০

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ২০ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে কেইপিজেডের কেপিপি-২ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারায় কর্মরত শিল্প পুলিশের সদস্যরা।

কেইপিজেডে কর্মরত এক নিরাপত্তাকর্মী জানান, ছুটি শেষে শ্রমিকদের বহনকারী বাসটি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অনেক শ্রমিক বাসের ভেতরে আটকা পড়ে যান। পরে স্থানীয়রা ও নিরাপত্তাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আনোয়ারা শিল্প পুলিশের পরিদর্শক আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনায় প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত নন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনা তদন্তে একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

 

 

চখ/নফম

এই বিভাগের আরও খবর