chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মো. মাসুদের ইন্তেকাল

চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মেধাবী সাংবাদিক ও শিক্ষাবিদ সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্প্রতি তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি পরলোকগমন করেন।
সাংবাদিকতার পাশাপাশি সৈয়দ মো. মাসুদ ফটিকছড়ির গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সমাজসেবক এবং জনমানুষের পাশে থাকা এক নির্লোভ ব্যক্তিত্ব।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ফটিকছড়িতে সুপরিচিতি লাভ করেন। সৎ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনে তাঁর ছিল বলিষ্ঠ ভূমিকা।

তাঁর মৃত্যুতে ফটিকছড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফটিকছড়ি প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ, গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর