chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন ২ হত্যা মামলায় আমু-গোলাপ গ্রেফতার

রাজধানীর মিরপুর-২ এ জুলাই আন্দোলনের সময় সুজন মাহমুদ নামে প্রকৌশলী গুলিতে নিহতের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে ধানমন্ডির জিগাতলায় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকি হত্যা মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আলাউদ্দিন গত ২১ জুলাই আমির হোসেন আমুকে, সিআইডি পুলিশের আরেক পরিদর্শক ফজলুল হক খান ৩ জুলাই আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন আজ ধার্য করেন।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর