chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাল-চুরিতে অভিযুক্ত বেলাল এবার টিসিবি-তে ধরা

চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে একটি ডিলারশিপ স্থগিত করেছে সংস্থাটি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের টিসিবির ‘মেসার্স বেলাল ট্রেডিং’ নামে প্রতিষ্ঠান ডিলারটি কার্যক্রম স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবি চট্টগ্রাম বিভাগের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) শফিকুল ইসলাম।

 

টিসিবি সূত্র জানায়, টিসিবির ৩৫ নম্বর ওয়ার্ডের ডিলার মেসার্স বেলাল ট্রেডিং দীর্ঘদিন ধরে পণ্য বিতরণে অনিয়ম করে আসছিলেন। তারা টিসিবির কার্ডের মূলকপি নিয়ে স্কেন করে পণ্য বিতরণ না বিতরণ দেখানো হত। আবার অনেক সময় বিতরণ না সুবিধা ভোগীদের নানাভাবে হয়রানি করতেন ডিলারটির লোকজন।
সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তারা প্রভাব খাটিয়ে মেসার্স বেলাল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী বেলালসহ তাদের তিন ভাই ওএমএস’ ডিলারশিপ হাতিয়ে নেয়। যা দেশে নজিরবিহীন। বেলালের ভাই হেলাল উদ্দিনের ছিল ‘মেসার্স একে এন্টারপ্রাইজ’। হেলাল উদ্দিনের ‘মেসার্স একে এন্টারপ্রাইজ’ নামে বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদারের (ডিআরটিসি) লাইসেন্স রয়েছে। যার সিরিয়াল ১৭১। ওএমএস নীতিমালা-২০১৫ অনুযায়ী পরিবহন ঠিকাদারীর লাইসেন্স থাকলে ওএমএস’র ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ নেই। আরেকভাই ইরফান উদ্দিনের ছিল ‘মেসার্স ইরফান এন্ড ব্রাদার্স’ একটি প্রতিষ্ঠান। গত ৩০ জুন খাদ্য অধিদপ্তর নতুন ওএমএস’র ডিলার নিয়োগ দিলে তাদের তিনটিই বাতিল হয়ে যায়।

গত ২০২২ সালের ২৮ জুন দেওয়ানহাট সিএসডি থেকে একটি সরকারি চাল বোঝাই ট্রাক (ঝিনাইদাহ-ট ১১-১০১১) পাবর্ত্য জেলার একটি এলএসডিতে যাওয়ার কথা ছিল। বেলাল ও তার সিন্ডিকেট চাল বোঝাই ট্রাকটি এলএসডিতে না নিয়ে তার (বেলাল উদ্দিনের) গোডাউনে নিয়ে আসে। সরকারি চাল বোঝাই ট্রাক বেলাল উদ্দিনের গোডাউনে খালাসের সময় বাকলিয়া থানা পুলিশ ট্রাকটি আটক করে। পরে বাকলিয়া থানা পুলিশ সরকারি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে। মামলাটি এখনও চলমান রয়েছে বলে বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে।

টিসিবি চট্টগ্রাম বিভাগের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) শফিকুল ইসলাম জানান, নানা অনিয়মের অভিযোগে ‘মেসার্স বেলাল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

◑ফখ|চখ

এই বিভাগের আরও খবর