chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেইপিজেড ফোম কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে কেইপিজেডের ভেতরে জান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বেলা ৩টার দিকে জ্যান্ট এক্সেসরিজ-এ আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।

কেইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ বলেন, ‘আগুন নেভানোর কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

  • ফখ/চখ

 

 

এই বিভাগের আরও খবর