chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। 

শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতা।

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর