chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ 

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১ টা ৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের জানান, চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আসার আগে স্থানীয়রা কিছু আহত যাত্রিদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

বাসে থাকা একজন যাত্রী বলেন, বাসটি চট্রগ্রাম থেকে রাত ৭ টা ৪০ মিনিটের সময় কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। বাসে যাত্রী ভরপুর ছিল অর্থাৎ বাসে কোন সিট খালি ছিল না। বাসটি রাত ১১ টা ৪০ মিনিটের সময় চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখানে খাদটি পুকুর হওয়ায় গাড়িটি প্রায় পানিতে ডুবে যায়। এ অবস্থা আমি গাড়ির জানালা দিয়ে বের হয়ে যায়। ফলে আমি আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় ফিরে আসি।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। গাড়িটি খাদে পড়ে যাওয়ায় রেকারের সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতা দুই জন যাত্রীর মরদেহ উদ্ধার করে।

এ সময় গাড়িতে আটকা থাকা আরো ৩ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

হারবাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে আমরা স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে দুই জনের মরদেহ উদ্ধার করি ও আহত যাত্রীদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায় নাই। তবে নিহতদের পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। দুর্ঘটনাপ্রাপ্ত বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর