chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লিও ক্লাব অব চিটাগং অগ্রণী’র নতুন কমিটির সভাপতি সানজিদুল  

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর অধীনস্থ এবং লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী-এর স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং অগ্রণী ২০২৫-২৬ সেবা বর্ষের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও সানজিদুল ইসলাম সায়মুন। ক্লাবের সার্বিক পরামর্শদাতা হিসেবে রয়েছেন লায়ন মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী এমজেএফ, যিনি ক্লাব অ্যাডভাইজরের দায়িত্ব পালন করবেন।

সেক্রেটারি পদে আছেন লিও বিজয় দাশ এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব নিয়েছেন লিও তাসফিয়া জাহান প্রিয়া।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন: ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও শাহ আবদুল্লাহ আল রাহাত, সহ-সভাপতি লিও লাকী আকতার, লিও শাফিনা আরফিন, লিও ফারুক মোহাম্মদ তাশরিক, প্রেসিডেন্ট এডভাইজর লিও মার্টিনা দাশ, এস এম তাইফা আহমদ, এসোসিয়েট সেক্রেটারি লিও তাফহিমা বুশরা, জয়েন্ট সেক্রেটারি লিও ওয়াকিল বিন মুরাদ, এসোসিয়েট ট্রেজারার লিও তানজিনা রশিদ, টেইল টুইস্টার লিও জয় চৌধুরী, টেমার লিও আদর বৈদ্য সৌমেন, সিস্টার কো-অর্ডিনেটর লিও সেঁজুতি বড়ুয়া, লিও নাজনিন আক্তার, কালচারাল চেয়ারম্যান লিও অন্তর দে, কালচারাল সেক্রেটারি লিও অন্তর দাশ, সার্ভিস চেয়ারপারসন: লিও নাজমুল হাসান রিয়াদ, স্পোর্টস চেয়ারম্যান লিও সাখাওয়াত হোসাইন রাসেল, হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি: লিও মাহবুব হোসাইন জৈষ্ঠ্য, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি: লিও রাকিবুল ইসলাম সাকিব।

নবনিযুক্ত সভাপতি লিও সানজিদুল ইসলাম সায়মুন বলেন, ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর মহৎ সেবা আদর্শে অনুপ্রাণিত হয়ে লিও ক্লাব অব চিটাগং অগ্রণী এর ২০২৫-২৬ সেবা বর্ষে সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের এবং আনন্দের। আমি কৃতজ্ঞ ক্লাবের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং বিশেষভাবে আমাদের স্পন্সর ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী এর প্রতি, যাঁরা আমাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করেছেন।

আমরা বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু পদ নয়—এটি দায়িত্ব, দায়বদ্ধতা এবং সেবার এক নিরন্তর যাত্রা। আমাদের নতুন কমিটি এক ঝাঁক উদ্যমী, চিন্তাশীল এবং সমাজসচেতন তরুণ নিয়ে গঠিত, যারা আগামী দিনে গরিব-দুঃখী, পথশিশু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে প্রস্তুত।’

নতুন কমিটির নেতারা দেশব্যাপী সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তরুণদের সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথা জানান।

চখ/ককন

এই বিভাগের আরও খবর