chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় যৌথ অভিযানে ২ মাদক কারবারি ধরা

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১১ টার সময় লোহাগাড়া থানাধীন ০৩নং পদুয়া ইউপিস্থ মাষ্টারপাড়া গ্রামের জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫) ও অপর আসামি হলো-মোঃ রিদোয়ান (২৪)

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আলমগীর মিয়া (২৩) নামের অপরজন কারবারি পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে ১শত এক পিস হালকা গোলাপি রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড oppo A15s মোবাইল সেট, ১টি বাটন symphony মোবাইল সেট, ১টি বাটন nokia মোবাইল সেট, মাদক বিক্রির সর্বমোট-৮ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পদুয়া এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে অন্যান্য সেনা সদস্যের একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ লোহাগাড়া থানাধীন ৩নং পদুয়া ইউনিয়ন এর মাষ্টারপাড়া গ্রামে জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর যৌথ অভিযানে চালানো হয়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করতঃ ২৮ জুন শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর